বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান, ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ আগস্ট ২০২২, ১০:৪৬আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১০:৪৬

চট্টগ্রামে বিদ্যুৎ সাশ্রয়ের অভিযানে ৩৮ প্রতিষ্ঠানকে এক লাখ ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে তিন জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  অভিযানে এসব জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে ১০টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে লালখান বাজার বাটা হাইওয়ে সু-স্টোরকে তিন হাজার টাকা, একই এলাকার স্টাইলিশ কালেকশনকে দুই হাজার টাকা, ইত্যাদি স্টোরকে এক হাজার টাকা, লালখান বাজারের মীর অপটিকস অ্যান্ড লন্ড্রিকে দুই হাজার টাকা, ট্রাস্ট টেকনোলজিকে এক হাজার টাকা, জিইসি মোড়ের জেন্টেল পার্ককে পাঁচ হাজার টাকা, একই এলাকার এপেক্স শো-রুমকে পাঁচ হাজার টাকা, ভিআইপি অপটিকসকে এক হাজার টাকা, আই ফেয়ারকে এক হাজার টাকা ও আরেকটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাসের নেতৃত্বে সাত প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কিচেন এশিয়াকে পাঁচ হাজার টাকা, ওয়েল ফুডকে দুই হাজার টাকা, জান অপটিক্সকে দুই হাজার টাকা, অ্যাপোলো ১১ লিমিটেডকে পাঁচ হাজার টাকা, ডেক্সি বাড়িকে পাঁচ হাজার টাকা, সুলতান’স ডাইনকে ১০ হাজার টাকা এবং দাউদ ডাইনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বারকোড রেস্টুরেন্টে ১০ হাজার টাকা, মেজ্জান হাইলে আইয়ুনকে আট হাজার টাকা, বেস্ট বাইকে আট হাজার টাকা, সি মারমেইড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও ফুড মার্কেটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

/এসএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম