অটোরিকশায় ঘুরে ছিনতাই করতো তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ আগস্ট ২০২২, ১২:০৭আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২:০৭

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় ঘুরে ছিনতাইয়ে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে নগরীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- মো. সালমান (২৮), মো. রাশেদুল ইসলাম (২৬) ও মো. ছলিম উদ্দিন (৪০)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা, টিপ ছোরা, ছিনতাই করা নগদ পাঁচ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে সবুজ নামে এক ব্যক্তি রিয়াজুদ্দিন বাজারে কাঁচামাল কিনছিলেন। এ সময় চার ছিনতাইকারী অটোরিকশা নিয়ে তার সামনে দাঁড়ায়। পরে সবুজকে ছোরার ভয় দেখিয়ে নগদ ৮ হাজার ৯২০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। 

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করা হয়। মঙ্গলবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি ও সদরঘাট থানায় একাধিক ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম