চট্টগ্রামে দুই ট্রাকে মিললো সাড়ে ৬ হাজার লিটার তেল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৪ আগস্ট ২০২২, ১২:১২আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১২:১২

চট্টগ্রামে দুই ট্রাকে ড্রামভর্তি ছয় হাজার ৬০০ লিটার জ্বালানি তেলসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে এ তেল উদ্ধার হয়। গ্রেফতার দুই জন হলো ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন নারিকেল বাড়িয়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে রাজিব হোসেন (২২) ও লক্ষ্মীপুর জেলার রামগতির শিক্ষাগ্রাম এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির (২৬)।
 
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাকা সড়কের ওপর জাহাজের চোরাই জ্বালানি তেল কেনা-বেচা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তেল ভর্তি দুটি ট্রাক আটক করা হয়। ট্রাক দুটি থেকে মোট ৩৩টি ড্রামে সংরক্ষিত ছয় হাজার ৬০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত  দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তেল বহনকারী ট্রাক দুটি জব্দ করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।
  
গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘ দিন ধরে চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে পরবর্তীতে তা কম দামে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন। উদ্ধার জ্বালানি তেলের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৩০ হাজার টাকা।

/টিটি/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের