সড়কে প্রাণ গেলো ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীর

চাঁদপু‌র প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৪

চাঁদপুরের কচুয়ায় চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার স্বামী নিহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-কচুয়া সড়কের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বারৈয়ারা গ্রামের দিগীরপাড় গ্রামের ওয়াজ উদ্দিন (২৮) ও তার স্ত্রী সাবিকুন নাহার (২৩)।

পুলিশ ও স্বজনরা জানান, ওয়াজ উদ্দিন তার স্ত্রীকে নিয়ে সাচার মেডিক্যালে চিকিৎসক দেখাতে যান। চিকিৎসক দেখানো শেষে সাচার থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশে রওনা হন দুজন। দুপুর আড়াইটার দিকে অটোরিকশা হাটমুরা নামক স্থানে ঢাকা থেকে মালামাল নিয়ে আসা কচুয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।

সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, দুপুরে দুর্ঘটনায় দুজন মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি