প্রেমের টানে পরিবার নিয়ে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী

চাঁদপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৯

প্রেমের টানে চাঁদপুরে এসে বাংলাদেশি যুবককে বিয়ে করেছেন মালয়েশিয়ান তরুণী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় বাংলাদেশি যুবক ওমর ফারুক ও মালয়েশিয়ান তরুণী নূর আয়েশার বিয়ে হয়।

এর আগে গত বুধবার ওই তরুণী মালয়েশিয়া থেকে তার মা, বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে বাংলাদেশে আসেন। ওমর ফারুক চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামে একটি ভাড়া বাসায় থাকেন।

মালয়েশিয়ান তরুণী নূর আয়েশা ওই দেশের পেনাং শহরের বাসিন্দা। তিনি সে দেশের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পড়ালেখার পাশাপাশি চাকরিও করছেন তিনি।

জানা গেছে, ওমর ফারুক সাত বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে ফেসবুকে নূর আয়েশার সঙ্গে পরিচয় হয় তার। পরে তারা প্রেমের সম্পর্কে জড়ান। চার মাস আগে বাংলাদেশে আসেন ফারুক।

বৃহস্পতিবার রাতে নূর আয়েশা তার মা, বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রীর উপস্থিতিতে এবং ওমর ফারুক তার অভিভাবকদের সম্মতিতে ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন। বিয়ের আগে ধুমধাম করে তাদের গায়ে হলুদ অনুষ্ঠান হয়।

ওমর ফারুক বলেন, ‘সত্যিকারের ভালোবাসা কোনও বাধা মানে না।’ একই কথা বললেন নূর আয়েশা। তিনি জানান, দেশে (মালয়েশিয়া) ফিরে দুজনই নতুনভাবে ক্যারিয়ার শুরু করতে চান।

ভিনদেশি পুত্রবধূ কেমন জানতে চাইলে ওমর ফারুকের মা জানান, পুত্রবধূ কিছু কিছু বাংলা শেখার চেষ্টা করছে। পুত্রবধূর সাথে তার মা, বড় ভাই ও ভাইয়ের স্ত্রী বাংলাদেশে এসেছে।

ওমর ফারুকের শাশুড়ি বাংলাদেশের ইমিগ্রেশন, এয়ারপোর্ট পুলিশ, বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন, ‘বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এই দেশের মানুষ খুবই অতিথিপরায়ণ। বাংলাদেশের ফুচকা খুব মজাদার। মালয়েশিয়ায় ফুচকার ব্যবসা চালু করবো। যা খেয়ে মানুষ আনন্দিত হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী