মীরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মীরসরাই প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৪

চট্টগ্রামের মীরসরাইয়ে শহীদুল ইসলাম আকাশ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শহীদুল ইসলাম হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নূর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বারইয়ারহাট বাজারে আসার সময় চিনকিরহাট এলাকায় দুর্বৃত্তরা শহীদুল ইসলামকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) কামরুজ্জামান কামরুল বলেন, ‘যুবলীগ কর্মী শহীদুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কারা হামলা করেছে তা বলতে পারছি না।’

জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, ‘সন্ধ্যায় আকাশের ওপর কে বা কারা হামলা করেছে বলে শুনেছি। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা করছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম