এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে কিশোরকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৭ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৫

কুমিল্লার তিতাস উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে মো. সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

সিয়াম তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার হেলাল উদ্দিন ওরফে বাক্কার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এসএসসি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বের হচ্ছিল। এ সময় তাদের সামনে কয়েকজন এসে সিয়ামকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও পরে ছুরি দিয়ে আঘাত করে চলে যায়। সঙ্গে সঙ্গে সিয়ামকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আমেনা আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, সিয়ামের কোমরে দুটি গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ১টা ২০ মিনিটে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। ১টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়েছে।

মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‌‘আমি ঘটনা শুনেই ওসিকে কল দিয়ে বলেছি। ঘটনাস্থলে পুলিশ আছে। তাকে কারা হত্যা করেছে জানা যায়নি। শুনেছি তার সঙ্গে কয়েকজনের পূর্ব শত্রুতা ছিল। এর জেরে হত্যা করা হতে পারে।’

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
বোনের বিয়েতে দাওয়াত দেয়নি কেন জানতে গিয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা
বন্ধুকে মেরে নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মাথার খুলিসহ ৭৭টি হাড় উদ্ধার
সর্বশেষ খবর
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে