কারাগার থেকে বেরিয়ে ৬ দিনের মাথায় যুবলীগকর্মীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৩

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার যুবলীগকর্মী মো. শহিদুল ইসলাম আকাশ হত্যার ঘটনায় প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে বহদ্দারহাট চান্দগাঁও কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-৭-এর অধিনায়ক লে কর্নেল এম এ ইউসুফ।

গ্রেফতার আসামিরা হলেন– প্রধান আসামি মো. মামুন (২৫), মো. ইকবাল (২২) ও মুকেশ চন্দ্র দাস ওরফে সৌরভ দাস (২৪)।

এম এ ইউসুফ জানান, গত ১৯ সেপ্টেম্বর মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার যুবলীগকর্মী আকাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আকাশ ও তার বাবা জোরাগঞ্জ থানার চিনকিরহাট এলাকায় ফার্নিচার ব্যবসা পরিচালনা করতেন। প্রতিদিনের মতো ঘটনার দিন আকাশ ও তার বাবা ফার্নিচারের দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মো. মামুন তার সহযোগীদের নিয়ে ফার্নিচারের দোকানের সামনে এসে আকাশকে গালাগাল করতে থাকে। প্রতিবাদ করলে তাকে টেনে দোকানের বাইরে নিয়ে যায় মামুন। কিরিচ দিয়ে মাথায় আঘাত করে। মাটিতে পড়ে গেলে মোতালেব নামে আরেকজন ধামা দিয়ে আকাশকে গলায় ও থুঁতনিতে আঘাত করে।

তিনি বলেন, একপর্যায়ে আকাশের বাবা ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে মামুন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর হামলাকারীরা আকাশকে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বোন ২১ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় ১৪ জন নাম উল্লেখ করে এবং ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।

র‌্যাব অধিনায়ক আরও বলেন, ‘গত ৯ সেপ্টেম্বর আসামি মামুনের ছোট ভাই আফজাল হোসেনকে ব্যবসায়ীক দ্বন্দ্ব ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় মামুন ও তার অপর ভাই ইকবাল নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় জেল হাজতে ছিল। প্রায় ২২ মাস কারাভোগ শেষে ১৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পায় মামুন। তার ধারণা, আকাশসহ অন্যরা আফজলকে খুন করেছে। ভাই হত্যার প্রতিশোধ নিতে সহযোগীদের নিয়ে আকাশকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১৯ সেপ্টেম্বর তাকে হত্যা করে।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি