রেস্ট হাউজ থেকে যুবলীগ নেতাকে তুলে নিয়ে মারধর

রাঙামাটি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ২২:১০আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ২২:১০

রাঙামাটির কাপ্তাই উপজেলায় যুবলীগের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বিরুদ্ধে। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকায় এই।

আহত যুবলীগ নেতা হলেন হাবিবুর রহমান (৪৩)। তিনি কাপ্তাই উপজেলা যুবলীগের সদস্য এবং উপজেলার চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা। এই ঘটনার প্রতিবাদে উপজেলায় রাতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিও জানানো হয়।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভির আহমেদ জানান, হাবিবকে আঞ্চলিক দল জেএসএস কর্মীরা প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো বহুদিন ধরে। সোমবার সন্ধ্যায় চিৎমরম বিহারে চীবর দান অনুষ্ঠানে শেষে চিৎমরম জেলা পরিষদ রেস্ট হাউজে অবস্থান করছে- এমন খবর পেয়ে জেএসএস সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় আমতলী নামক স্থানে পাওয়া যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে মিশনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হচ্ছে।

জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল বলেন, এই এলাকায় আগেও বেশ কয়েকবার আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলা হয়েছে। যুবলীগ নেতার ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তবে এই ঘটনার সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথা জেএসএসের কারও বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি