স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৪ নভেম্বর ২০২২, ১৭:১১আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৭:১১

চট্টগ্রামে আবদুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোরে নগরীর পাঁচলাইশ থানার নাজিরপাড়ার একটি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আব্দুল মান্নান নাজিরহাট পৌরসভার বাগমারা পুকুর এলাকার আলী হোসেনের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলার কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় তার প্রথম স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, আব্দুল মান্নানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী নগরের পাঁচলাইশ থানার নাজিরপাড়ায় বসবাস করেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফটিকছড়ির গ্রামের বাড়িতে থাকেন  মান্নান। বুধবার (২৩ নভেম্বর) মান্নান তার অসুস্থ ভগ্নিপতিকে নিয়ে প্রথম স্ত্রী খাদিজার বাসায় আসেন। সেখানে পারিবারিক কলহের জের ধরে দুই জনের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী তাকে কম্বল দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘আবদুল মান্নানকে হত্যার অভিযোগে প্রথম স্ত্রী খাদিজাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেছেন তিনি।’

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি