‘নোয়াখালীতে শেখ রাসেলের নামে হচ্ছে ৯টি মিনি স্টেডিয়াম’

নোয়াখালী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ২২:৪৮আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২২:৪৮

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘নোয়াখালীতে ৯টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে। প্রথম পর্যায়ে সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সোনাইমুড়ী, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়ায় নির্মাণ কাজ চলমান রয়েছে। তৃতীয় পর্যায়ের প্রকল্পে সদর ও চাটখিল উপজেলায় এই স্টেডিয়াম নির্মাণ করা হবে।’

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার নবনির্মিত টেনিস কমপ্লেক্সের উদ্বোধনের শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ১০০টি সেতুর উদ্বোধন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের উন্নয়ন করেনি। আওয়ামী লীগ এক দিনে যা করেছে, বিএনপি পাঁচ বছরেও এত সেতু নির্মাণ করতে পারেনি। এসবের নেপথ্যে যিনি কাজ করছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব।’

তিনি বলেন, ‘জেলার শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন প্রকল্প অচিরেই বাস্তবায়ন হবে। প্রায় ২০ কোটি টাকার এ প্রকল্পে থাকবে তিন তলা বিশিষ্ট  মিডিয়া সেন্টার, তিনতলা বিশিষ্ট ডরমেটরি ভবন, ১১ ধাপের ৫০০ ফিট গ্যালারি, আউটার স্টেডিয়ামে ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিদ্যমান প্যাভিলিয়ন ভবন।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘ইতিপূর্বে জেলায় টেনিস খেলার মতো ভালো জায়গা ছিল না। দুই কোটি টাকা ব্যয়ে নোয়াখালী টেনিস কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি টেনিস কোর্ট, এক তলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন, একটি সারফেস ড্রেন, প্রধান ফটক ও টেনিস কোর্টের চারদিকে গ্রিল ফেন্সিং।’

সভায় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।

/এফআর/
সম্পর্কিত
দেবহাটা মিনি স্টেডিয়ামের নামকরণশেখ রাসেলের বদলে হবে ‘শহীদ আসিফ স্টেডিয়াম’: ক্রীড়া উপদেষ্টা
জাতীয় দিবস উদযাপনে পরিবর্তন আনবে সরকার
বেঁচে থাকলে শেখ রাসেল শামিল হতেন বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ বিনির্মাণে
সর্বশেষ খবর
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
ধর্মভিত্তিক পাকিস্তান টেকেনি, বিকশিত হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ: তথ্যমন্ত্রী 
ধর্মভিত্তিক পাকিস্তান টেকেনি, বিকশিত হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ: তথ্যমন্ত্রী 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার