ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়া কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ২২:৪৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ২২:৪৪

ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতার তিন জন হলেন- কামরুল হাসান সজিব (১৮), ইমন হোসেন প্রকাশ বিপ্লব (১৮) ও রফিক প্রকাশ রাকিব (১৯)

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, তারা মূলত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে ফেনী রেলওয়ে স্টেশন এলাকাসহ পার্শ্ববর্তী অন্যান্য স্থানের যাত্রী ও পথচারীদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে।

জানা গেছে, রেলওয়ে স্টেশন এলাকার পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গার ওপর মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই করার প্রস্তুতি নেওয়ার তথ্য পেয়ে র‍্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি ফোল্ডিং চাকু, একটি চাকু ও একটি চাপাতি উদ্ধার করে।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি