বিএসএফের সঙ্গে ৩ দিনের বৈঠক শেষে যা জানালো বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ১৭:১৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৭:১৯

বিজিবি ও বিএসএফ-এর মধ্যে ভারতের ত্রিপুরায় অনুষ্ঠিত তিন দিনের সীমান্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান, অতিরিক্ত মহাপরিচালক ও বিজিবি চট্টগ্রাম অঞ্চলের রিজিয়ন কমান্ডার তানভীর গনি চৌধুরী।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বিজিবির ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক শেষে নিজ দেশে ফেরার পথে দুই দেশের শূন্যরেখায় সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠক সম্পর্কে তানভীর গনি চৌধুরী বলেন, বাংলাদেশের পক্ষে দক্ষিণ পূর্ব রিজিওন চট্টগ্রাম, উত্তর পূর্ব রিজিওন সরাইল, ময়মনসিংহ সেক্টর এবং কক্সবাজার সেক্টর, বান্দরবন সেক্টরের প্রতিনিধিরা অংশ নিয়েছি। বিএসএফ-এর পক্ষে অংশ নিয়েছে ত্রিপুরা ফ্রন্টিয়ার, মেঘালয় ফ্রন্টিয়ার এবং মিজোরাম অ্যান্ড কাচার ফ্রন্টিয়ারের কর্মকর্তারা। আমরা প্রধানত আলোচনা করেছি সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে সেটিকে শূন্যে নামিয়ে আনা নিয়ে।

তিনি বলেন, মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি, এবারের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আশা করছি, ইতিবাচক ফলাফল পাবো। এ ছাড়া আমরা পরিবেশ দূষণ নিয়ে জোরালো বক্তব্য রেখেছি। আশা করি বিএসএফ এটিকে গুরুত্বসহকারে দেখবেন।

১৩ সদস্যদের প্রতিনিধি দলে বিজিবি কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাকলী সাহা ছিলেন। এর আগে, গত ৭ ডিসেম্বর প্রতিনিধি দলটি একই চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি