দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দীঘিনালায় মহিলা আ.লীগ নেত্রী বহিষ্কার

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ১৪:৫৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৪:৫৭

খাগড়াছড়ির দীঘিনালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ধনিতা চাকমাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো মহিলা আওয়ামী লীগের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি সীমা দেওয়ান ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  আগামী ২৯ ডিসেম্বর দীঘিনালা ইউনিয়ন পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা নির্বাচন করছেন। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর (ক) নির্দেশনা অনুযায়ী, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ধনিতা চাকমাকে দলীয় সব ধরনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ধনিতা চাকমা বলেন, ‘দল থেকে একজনকে মনোনয়ন দিলেও নির্বাচন করবো। ইউপি মহিলা আওয়ামী লীগের পদ থেকে আমাকে বহিষ্কার করলেও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধাশীল থাকবো।’

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ান বলেন, ‘ইউপি নির্বাচনে নিজ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় ধনিতা চাকমাকে সংগঠনের নীতিমালা অনুসারে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের