পুলিশের বাধা উপেক্ষা করায় ছাত্রদলের মিছিল থেকে ৪ জনকে আটক

ফেনী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের প্রতিবাদে  শনিবার (৭ জানুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের ফেনী জেলার নেতাকর্মীরা। বিকালে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শহরের ট্রাংক রোডে পৌঁছালে সেখানে পুলিশ বাধা দেয়। বাধা অতিক্রম করে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে পুলিশের তৎপরতায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে পুলিশ।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন দাবি করেন, পুলিশ অতর্কিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করেছে। আমাদের মিছিল থেকে ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে। এ ঘটনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন দাবি করেন, জন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। এতে মিছিলকারীরা পুলিশর ওপর চড়াও হলে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী