ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো বিক্রয়কর্মীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জানুয়ারি ২০২৩, ১২:৫৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২:৫৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. দুদু মিয়া (৩৮) নামে এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার গণ্ডামারা ইউনিয়নের গণ্ডামারা সেতুর পাশে এই ঘটনা ঘটে। 

দুদু মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার বিরামপুর গ্রামের হযরত আলীর ছেলে। তিনি কোহিনুর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের বিক্রয়কর্মী হিসেবে বাঁশখালীতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গণ্ডামারা বাজারে মালামাল বিক্রির টাকা সংগ্রহ করে রাতে উপজেলা সদরে ফিরছিলেন দুদু মিয়া। গণ্ডামারা সেতু এলাকায় আসলে ছিনতাইকারীরা তাকে থামায়। টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুদু মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী