শান্ত নীল জলে হাউজ বোটে রাত্রিযাপন, খরচ কত?

জিয়াউল হক, রাঙামাটি
১৬ জানুয়ারি ২০২৩, ১০:৩৫আপডেট : ১১ মে ২০২৩, ২২:৪৯

শান্ত নীল জলে ঘুরে বেড়াচ্ছে দৈত্যাকার হাউজ বোট। ছবি দেখে ভিনদেশি মনে হলেও এই বোট রাঙামাটির কাপ্তাই হ্রদেই পর্যটক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাঙামাটিতে কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে ওঠা হাউজ বোট ‘দ্য রয়েল অ্যাডভেঞ্চার’ নতুন মাত্রা যোগ করেছে। একদল তরুণ উদ্যোক্তার হাত ধরে যাত্রা শুরু করেছে এই বোট সার্ভিস। এতে চড়ে হ্রদ ও পাহাড়ের রূপ উপভোগ করেন প্রকৃতিপ্রেমীরা। কাপ্তাই হ্রদে মোট ৯টি হাউজ বোটে রাত্রিযাপন করতে পারেন পর্যটকরা।

দ্বিতল বিলাসবহুল হাউজ বোটের নিচ তলায় রয়েছে ছয়টি কক্ষ। প্রতি কক্ষে রয়েছে একটি করে বেড ও শৌচাগার। রুম থেকেই উপভোগ করা যায় হ্রদের নীল জল আর সবুজ পাহাড়। দ্বিতীয় তলায় রয়েছে একসঙ্গে ৩২ জনের খাবারের বিশাল ডাইনিং স্পেস। তার পেছনে বারান্দাসহ দুটি সুপার প্রিমিয়াম রুম। বোট তৈরিতেও ব্যবহার করা হয়েছে স্থানীয় উপকরণ কাঠ ও বাঁশ। কাঠের সঙ্গে বাঁশের শৈল্পিক ব্যবহার যে কাউকে মুগ্ধ করবে। এমন বোটে রাত কাটাতে পেরে খুশি পর্যটকরা।

বোটে ঘুরে বেড়ানো পর্যটক সঞ্চয় চৌধুরী ও মীনু চৌধুরী বলেন, ‘আমরা প্রথমে কোনও রিসোর্টে থাকার কথা ভেবেছিলাম। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম, এই বোটটিতে থাকা, খাওয়া ও হ্রদে ঘুরে বেড়ানোর সব সুযোগ-সুবিধা একসঙ্গে রয়েছে। বিশেষ করে হ্রদে জলে ভাসমান অবস্থায় রাত্রিযাপন করতে পারবো।’

kaptai1

মাসুদ রানা নামে আরেক পর্যটক বলেন, ‘এই ছাদে বসে সময় কাটানো ভিন্ন রকম এক অনুভূতি ছিল। বিশেষ করে রুমের সঙ্গে বারান্দা রয়েছে। সেখানে বসে আড্ডা দারুণ এক অভিজ্ঞতা ছিল।’

জানা গেছে, এই বোটে রয়েছে বিভিন্ন প্যাকেজ। থাকা খাওয়াসহ দুদিন এক রাতের জন্য জন প্রতি খরচ হবে সাড়ে সাত হাজার টাকা। সারা দিনের জন্য প্রতিজনকে খরচ করতে সাড়ে তিন হাজার টাকা। সেক্ষেত্রে কমপক্ষে ৪০ জন হতে হবে। স্থানীয় খাবারের পাশাপাশি পর্যটকদের চাহিদা মোতাবেক রান্নার ব্যবস্থা রয়েছে।

দ্য রয়েল অ্যাডভেঞ্চার হাউজ বোটের পরিচালক মো. ফারুক বলেন, ‘আমরা চেষ্টা করছি, পর্যটকদের জন্য স্থানীয় খাবার রাখার জন্য। তবে কোনও পর্যটক যদি চাইলে তার চাহিদা মতো সব ব্যবস্থা করা যাবে। কারণ রান্নাঘর আমাদের বোটে রয়েছে।’

দ্য রয়েল অ্যাডভেঞ্চার হাউজ বোটের সিইও মো. মহিউদ্দিন মজুমদার বলেন, ‘আমরা মোট আটটি রুম করেছি। নিচে ছয় আর ওপরে দুটি। ওপরের দুটি রুমে বারান্দাও আছে। প্রতি রুমের সঙ্গে বাথরুম রয়েছে। যারা আমাদের বোটে ভ্রমণ করবেন তাদের একসঙ্গে ৩২ জনের খাবারের বিশাল ডাইনিং স্পেস রয়েছে। আধুনিক সব সুযোগ-সুবিধা রাখার হয়েছে বোটে।’

/এফআর/
সম্পর্কিত
জল থেকে নাম, রোদেই যার সৌন্দর্য
বিরলের শালবনে বিচিত্র গাছ
গ্রেট হল থেকে গ্রেট ওয়ালশত্রুর আক্রমণ ঠেকাতে বানানো দেয়াল আজ মানুষের মিলনস্থল
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম