ট্রেন থেকে ১৩০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৩

চাঁদপুরে ট্রেন থেকে এক হাজার ৩০০ কেজি (৩২.৫ মণ) জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের অভিযানে শহরের কোর্ট স্টেশন এলাকায় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর শহরের কালিবাড়ি কোর্ট রেল স্টেশন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগিতে তল্লাশি করে ১৩০০ কেজি (৩২.৫ মণ) জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
সর্বশেষ খবর
যেখানে আজও বেঁচে আছে হাছন রাজার স্মৃতি
যেখানে আজও বেঁচে আছে হাছন রাজার স্মৃতি
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
নারকেল দিয়ে ছোলার ডাল
নারকেল দিয়ে ছোলার ডাল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’