আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে: আইজিপি

চাঁদপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আর নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, আমরা তা পালন করতে প্রস্তুত আছি।’

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি শত বছরের পুরান প্রতিষ্ঠান। আমাদের দেশে যে প্রচলিত আইন আছে, সে আইনের আলোকেই আমরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকি। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং আমাদের অভিজ্ঞতা থেকে ইতিপূর্বেও আমরা কিন্তু আইন-শৃঙ্খলাজনিত বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। অতএব আগামী দিনের যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলাতেও আমরা সক্ষম এবং এ বিষয়ে আমাদের নিজের ওপর আস্থা ও প্রস্তুতি রয়েছে।’

আইজিপি আরও বলেন, ‘দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। আর সেই হিসেবে আমি বলবো, আমাদের পুলিশের প্রযুক্তিগত দক্ষতা সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ কারণেই আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সফলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’

এ সময় বাংলাদেশ পুলিশ মহিলা কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি ডা. তৈয়্যবা মুসাররাত চৌধুরী, অ্যাডিশনাল আইজি কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে আইজিপি জেলা পুলিশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও ইভেন্ট উপভোগ করেন।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের