রমজানে যে পরিমাণ খাদ্য দরকার তা আমাদের হাতে আছে: বাণিজ্যমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১০ মার্চ ২০২৩, ১৯:৩০আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৯:৩০

রমজানের আগে সবাই যেন একসঙ্গে নিত্যপণ্য কেনার জন্য হুমড়ি খেয়ে না পড়ে সে জন্য পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘সাপ্লাইয়ের তো একটা চেইন থাকে। যদি কেউ মনে করে, রোজা শুরু হওয়ার ২/৩ দিন আগে সারা মাসেরটা একসঙ্গে কিনবো, তাহলে সাপ্লাইয়ে চাপ পড়ে। তখনই ব্যবসায়ীরা সুযোগ নেয়। আমাদের স্টক আছে। দাম বাড়ার কোনও কারণ নেই। শুধুমাত্র একসঙ্গে কেনার বিষয়টা পরিহার করতে হবে। রমজান মাসে যে পরিমাণ খাদ্য দরকার সেটা আমাদের পুরোপুরি হাতে আছে।’

শুক্রবার (১০ মার্চ) বিকালে চাঁদপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে রোটারি ক্লাব অফ উত্তরা ফ্যামিলি ডে ও সার্ভিস প্রজেক্টের অনুষ্ঠানে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও পুলিশ লাইনে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাজার মনিটরিংয়ের জন্য ভোক্তা অধিকার আছে। প্রত্যেক জেলার ডিসিকে বলা আছে, তারা তাদের লোকজন দিয়ে বাজার মনিটরিং করে। আমাদের পুলিশ ও র‌্যাব আছে। রমজানের যেখানে অবৈধভাবে খাদ্যের দাম বাড়ানোর চেষ্টা করবে বা মজুত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ডলারের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটা কিন্তু সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল এবং রমজান মাস উপলক্ষে খেজুর এবং ছোলা বুট দেওয়া হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি আফসানা শর্মী, রোটারি ক্লাব অফ উত্তরার সভাপতিসহ ক্লাবের নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের