সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ মার্চ ২০২৩, ২৩:১৪আপডেট : ১১ মার্চ ২০২৩, ২৩:৫১

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ব্রাহ্মণবাড়িয়ায় বিকল হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটের এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত পাঘাচং রেলওয়ে স্টেশন এলাকায় আটকে আছে বিকল হওয়া ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকা অতিক্রমের সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম-সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

আখাউড়া লোকোশেড ইনচার্জ প্রকৌশলী মনির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আখাউড়া থেকে ইঞ্জিন যাচ্ছে। তা পরিবর্তন করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরপর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।’

/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি