১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন, উদ্ধারকাজে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মার্চ ২০২৩, ২৩:৪৪আপডেট : ১১ মার্চ ২০২৩, ২৩:৪৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় এসএল গ্রুপের মালিকানাধীন ইউনিটেক্স তুলার গুদামে লাগা আগুন ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে আগুন নেভানোর জন্য ব্যবহার করায় ঘটনাস্থলের আশপাশে থাকা সব জলাশয়ের পানি শেষ হয়ে গেছে। তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, আধা কিলোমিটার দূর থেকে পানি এনে আগুন নির্বাপণের কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট। পাশাপাশি সেনাবাহিনীর চার, নৌবাহিনীর চার, বিমান বাহিনীর দুইসহ ১৮টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে বিজিবির চারটি ফায়ার ফাইটিং ইউনিট এসেছে ঘটনাস্থলে। সবমিলে ২২টি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ মার্চ) রাত ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা এলাকার ওই তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এত সময়েও আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানিয়ে তৌহিদুল ইসলাম বলেন, ‘ওই গুদামে দুই হাজার ৭০০ টন তুলা ছিল। তুলার আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের আটটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। নিয়ন্ত্রণে না আসায় সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাওয়া হয়। সেনাবাহিনীর চারটি ইউনিট কাজ শুরু করেছে। দুর্ঘটনাস্থলে এসেছে নৌবাহিনী ও বিমান বাহিনীর ফায়ার ফাইটিং টিম।’

সেনাবাহিনীর লে. কর্নেল মাহমুদের নেতৃত্বে ফায়ার ফাইটিং ইউনিট কাজ করছে। তিনি জানিয়েছেন, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘রাত ৮টার দিকে ঘটনাস্থলে এসেছে নৌবাহিনী এবং বিমান বাহিনীর ফায়ার ফাইটিং টিম। তারাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।’

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে কুমিরা এলাকার ওই তুলার গুদামে আগুন লাগে। শুরুতেই গুদামের পাশে থাকা খালের পানি দিয়ে আগুন নির্বাপণের চেষ্টা করেছিল ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলের পাশে থাকা নেমসন কনটেইনার ডিপোর ভেতরে জলাধার থেকে পানি ছিটাতে থাকে। এই দুটি উৎসর পানি শেষ হয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসকে পানির উৎস খুঁজতে হচ্ছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তুলার গুদামটি অনেক বড়। আগুন গুদামের চারদিকে ছড়িয়ে পড়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।’

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ‘আশপাশের পুকুর ও খালে অল্প পরিমাণ পানি ছিল। পাম্প লাগানোর কিছুক্ষণের মধ্যে পানি কমে এলে স্থানীয় লোকজন মাছ ধরতে নেমে যান। এতে পানি ঘোলা হয়ে যায়। পরে একাধিক স্থান থেকে পানি আনা হয়। এখনও নিয়ন্ত্রণের কাজ চলছে।’

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, ‘গত এক সপ্তাহ ধরে এসএল গ্রুপের গুদামটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের আগুন থেকেই অগ্নিপাতের সূচনা হয়েছে।’

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে আছেন। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।’

এর আগে, ৪ মার্চ বিকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত জন নিহত হন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।

/এএম/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি