সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

টেকনাফ প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ২০:০১আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:০১

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে বেক্রুজ-১ জাহাজের স্টাফরা। সেন্টমার্টিন থেকে টেকনাফে দমদমিয়া ঘাটে পৌঁছলে মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। আহতরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাঝ সাগরের ও পরে দমদমিয়া ঘাটে পৌঁছার পর হামলায় ১০ শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হৃদয় সাহা জানান, মঙ্গলবার সেন্টমার্টিন থেকে বেক্রুজে ফিরছিলেন চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে এসে নির্ধারিত আসন থেকে তুলে দেন জাহাজের স্টাফরা। তুলে দেওয়ার কারণ জানতে চাওয়ায় শিক্ষার্থীদের মারধর শুরু করেন স্টাফ ও যাত্রী বেশে ওঠা তাদের বন্ধুরা। এটা থামার পর যখন জাহাজ দমদমিয়া ঘাটে ভিড়ে তখন আরেক দফা মারধর শুরু করেন। এতে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বেক্রুজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর দাবি করেন, শিক্ষার্থীরা উল্টো তার স্টাফদের ওপর হামলা করেছে। আসনে বসা নিয়ে বাড়াবাড়ি থেকে তারা ঘটনাটা বড় করেছে। তার কোনও স্টাফ হামলা করেনি।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী