এবার গ্রিন লাইন বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ১২:৫৮আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৪:২২

এবার কক্সবাজারের চকরিয়ার বানিয়াছড়া এলাকায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাফেজ মোহাম্মদ ইসমাঈল সিদ্দীকি ও আরমান শাকিল। তাদের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায়।

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু্ই আরোহীর মৃত্যু হয়। 

তিনি আরও জানান, বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: উল্টো পথে গ্রিন লাইনের বাস, পিষে মারলো ঠিকাদারকে

এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় উল্টো পথে আসা গ্রিন লাইনের একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়। 

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান