হানিফ পরিবহনের কক্সবাজারগামী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ মার্চ ২০২৩, ০৫:৫৩আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৬:১৭

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে। যদিও অগ্নিকাণ্ডে বাসের কোনও যাত্রী আহত বা নিহত হননি। বিষয়টি নিশ্চিত করেছেন নগরের নন্দনকানন এলাকার সিনিয়ার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার হানিফ পরিবহনের কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে নন্দন কানন ফায়ার স্টেশনের একটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে রাত ১১টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

তিনি জানান, পুড়ে যাওয়া বাসটি নতুন ব্রিজ এলাকায় স্টেশনে দাঁড়ানো ছিল। কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য সেখান থেকে যাত্রী নিচ্ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসে যাত্রী কম ছিল। যে কারণে দ্রত সব যাত্রী নেমে যায়। গাড়িটির ব্যাটারিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি