বৈদ্যুতিক শক দিয়ে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

মীরসরাই প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, ১৮:৪৪ আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৮:৪৪

চট্টগ্রামের মীরসরাইয়ে পারিবারিক কলহের জেরে মো. এমদাদুল হক (৪৮) নামে এক প্রবাসীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ মার্চ) রাতে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। বুধবার সকালে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী নারগিস মোস্তারিকে (৪০) আটক করা হয়েছে। নিহত এমদাদ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত মনছুর আহমদের ছেলে। নাহিয়ান (১৯) ও নামিয়ান (৮) নামে তাদের দুই ছেলে রয়েছে।

নিহতের ছোট ভাই কামাল হোসেন বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে আমার ভাবি ফোন করে জানান, আমার ভাই বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। বড় ভাই আমাদের পুরাতন বাড়ির অদূরে নতুন বাড়ি করে সেখানে বসবাস করতেন। ভাইয়ার মৃত্যুর খবর শুনে আমি ও অন্য দুই ভাই মিলে ঘরে গিয়ে দেখি ফ্লোরে ভাইয়ের নিথর দেহ পড়ে আছে। হাতে ও বুকে দাগ রয়েছে। নাক দিয়ে রক্ত পড়ছে।

তিনি দাবি করেন, ভাইয়া এক বছর আগে সংযুক্ত আরব আমিরাত থেকে বাড়িতে চলে আসেন। ভাবি সবসময় বাবার বাড়িতে থাকতে চাইতেন এবং ওনার বাবার এলাকায় ভাইয়াকে বাড়ি করতে বলেছেন। ভাইয়া রাজি না থাকায় প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। কিন্তু এভাবে মেরে ফেলবে কখনও চিন্তা করতেও পারিনি। আমার ভাইকে বৈদ্যুতিক শক দিয়ে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে।  আমরা বিচার চাই। এর আগেও আমার ভাইকে খুন করতে লোক পাঠিয়েছিল।

মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, বুধবার সকালে খবর পেয়ে ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার থেকে এমদাদুল হক নামে একজনের লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্টে হাতের মধ্যে তার পেছানো আঘাতের চিহ্ন, বুকেও আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নারগিসকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যা কি না সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে স্পষ্ট জানা যাবে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রীদের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে দুজনকেই হত্যা, মরদেহ পুঁতে রাখলেন দুই ভাই
রংপুরে চার খুনের চার্জশিট: মাদক নয়, পূর্ণাঙ্গ তদন্তে উঠে এলো ভিন্ন তথ্য
বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন, পেছন থেকে মাথায় গুলি করে হত্যা
সর্বশেষ খবর
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি