ঘর থেকে বের করে দেওয়ায় ছেলের বিরুদ্ধে মামলা করলেন মুয়াজ্জিন বাবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ মার্চ ২০২৩, ১৭:০৬আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৭:০৬

চট্টগ্রামে ঘর থেকে বের করে দেওয়ায় ও ভরণপোষণ না দিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে মো. ইয়াছিন (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করছেন তারই বৃদ্ধ বাবা আবুল মোজাফফর (৭৮)। বৃহস্পতিবার (২৩ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ইয়াসমিনের আদালতে এই মামলা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ভরণপোষণ না দিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে ছেলের বিরুদ্ধে বাবার করা মামলাটি আদালত শুনানি শেষে গ্রহণ করেছেন। আদালত  মামলাটি লোহাগাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী হাফেজ আবুল মোজাফফর নগরের গণি বেকারি মোড় হযরত মোল্লা মিসকিন শাহ (রাহ.) মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন। তিনি লোহাগাড়ার চরম্বা মাইজভিলা এলাকার মৃত মৌলভী লাল মিয়ার ছেলে।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সাল থেকে হাফেজ আবুল মোজাফফরের জমি ও ঘর দখল নিয়ে ছেলে ইয়াসিন বসবাস করছে। ২০১৬ সালের ৯ অক্টোবর সড়ক দুর্ঘটনায় আহত হন মোজাফফর। চিকিৎসাধীন থাকাকালে লোহাগাড়ার আধুনগর সাব রেজিস্ট্রি অফিসে হেবা দলিলে স্বাক্ষর নিয়ে নেন ইয়াছিন। গত ১৫ ফেব্রুয়ারি গ্রামের বাড়ি থেকে বের করে দেন ছেলে। ভরণপোষণও দেওয়া হচ্ছে না। উল্টো জমি লিখে নিতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি