পাঁচ মিনিটের ঝড়ে ২০টি বসতঘর ও তিনটি মসজিদ ক্ষতিগ্রস্ত

চাঁদপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৩, ২৩:১২আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২৩:৩০

চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচ মিনিটের ঝড়ে ২০টি বসতঘর তছনছ ও তিনটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

সোমবার (২৭ মার্চ) বিকাল ৩টার দিকে পৌর এলাকার রান্ধুনীমুড়া, আড়াখাল ও বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে এ ঘটনা ঘটে।

ঝড়ের সময় শতাধিক গাছপালা সড়কে ও বিভিন্ন স্থানে ভেঙে পড়ে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত হওয়া মসজিদগুলো হলো- রান্ধুনীমুড়ার মমতাজ উদ্দিন হাজী বাড়ি জামে মসজিদ, লাল মিয়া জামে মসজিদ ও বড় বাড়ির মঠ মসজিদ। এ ছাড়া উপজেলার রায়চোঁ, রান্ধুনীমুড়া ও আড়াখাল গ্রামের ধীরেন্দ্র সাহা বাড়ির জয়দেব, কে আর সাহা, দুলা মিয়া বেপারি বাড়ির মোস্তফা মিয়া ও আলী আকবর, বঞ্জের বাড়ির সোহেল, জমিরা বাড়ির শুকুর আলী, রান্ধুনীমুড়া গ্রামের সুমন ও দাইমুদ্দিনসহ অন্যদের ২০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

পৌর কাউন্সিলর শাহ আলম ও রায়চোঁ গ্রামের ইউপি সদস্য আবদুর রশিদ জানান, মাত্র পাঁচ মিনিটের ঝড়ে গাছপালা ভেঙে পড়ে। ২০টি বসতঘর তছনছ হয়ে গেছে। ওই সময় তিনটি মসজিদের টিনের চাল ও বেড়া উড়ে গেছে।  

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়ারদার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া গাছপালা সরিয়ে নেওয়া হয়েছে। এখন আর কোনও ধরনের প্রতিবন্ধকতা নেই।

/এফআর/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী