যুগান্তরের সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ মার্চ ২০২৩, ২২:৫১আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২২:৫১

সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তর পত্রিকার ঢাকা অফিসের বিশেষ প্রতিনিধি মাহবুব আলমের বিরুদ্ধে মামলা করেছেন এক যুবলীগ নেতা। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী।

সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের সরকারি কৌঁসুলি মেসবাহ উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাহবুব আলম নামে দৈনিক যুগান্তরের এক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৩ মার্চ দৈনিক যুগান্তরে ‘দুবাইফেরত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বাবর বাহিনীর দাপট, শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। পরদিন সংবাদটি ওই সাংবাদিক তার ফেসবুকে শেয়ার করেন। প্রতিবেদনটিতে বাদীকে দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গডফাদার হিসেবে উল্লেখ করা হয়। এই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি