৪৫ লাখ টাকা সহায়তা পেলেন রোগীরা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ এপ্রিল ২০২৩, ১৫:৫৫আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৫:৫৫

চট্টগ্রামে বিভিন্ন রোগে আক্রান্ত ৯০ জনকে ৪৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর সার্কিট হাউজে জেলা সমাজসেবা কার্যালয় চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৯০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রতিবছর দেশে প্রায় তিন লাখ লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় মৃত্যুবরণ করেন। একইভাবে প্রতি বছরই এসব রোগে তিন লক্ষাধিক লোক আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। বর্তমান সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সব অসহায় গরীব রোগীদেরকে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

/এসএন/
সম্পর্কিত
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
বাস্কেটবল খেলতে নেপাল যাচ্ছে ঢাবি, স্পন্সরশিপ চেক হস্তান্তর
সর্বশেষ খবর
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের