প্রকৌশলীকে আটকে রেখে সই নেওয়ায় ইউএনও’র শাস্তি দাবি আইইবি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ১৮:১২আপডেট : ২৭ জুন ২০২৩, ১৮:১৫

বরিশালের বাবুগঞ্জে অসমাপ্ত কাজের বিলের বিপরীতে উপজেলা প্রকৌশলীকে আটকে রেখে এবং জোর করে তার সই নেওয়ার ঘটনায় ইউএনও’র  শাস্তি দাবি করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

মঙ্গলবার (২৭ জুন) আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জুরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি অর্থবছরের (২০২২-২৩) জুন ক্লোজিংয়ের শেষ দিন ছিল গত রবিবার (২৫ জুন)। ওইদিন বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রকৌশলী মো. শহীদুল ইসলাম অসমাপ্ত কাজের বিলে সই দিতে রাজি না হওয়ায় ইউএনও নুসরাত ফাতিমা ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপপ্রয়োগ করেন। তিনি বাবুগঞ্জের সোনালী ব্যাংক শাখায় প্রকৌশলী শহীদুল ইসলামকে আটকে রেখে এবং গ্রেফতারের ভয় দেখিয়ে    বিলে সই করতে বাধ্য করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, এ ধরনের অনৈতিক কাজ করতে উপজেলা প্রকৌশলীকে বাধ্য করায় দেশের প্রকৌশলী সমাজে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ বিরাজ করছে। কাজ অসমাপ্ত রেখে বিল তুলে নেওয়া একটি অনৈতিক কাজ।

আইইবি’র দাবি, দেশের উন্নয়ন কার্যক্রমকে সচল রাখতে এবং প্রকৌশলীদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান দেওয়া উচিত। সুষ্ঠু তদন্ত করে বাবুগঞ্জের ইউএনওকে দ্রুত প্রত্যাহার এবং এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

/এএইচএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউএনও’র ফোন নম্বর ‘ক্লোন’ করে ওসি ও বিএনপি নেতাদের কাছে চাঁদা দাবি
নারীর ফেসবুক লাইভের পর সেই ইউএনও প্রত্যাহার
ইউএনও’র কাছে ‘ঘুষের টাকা’ ফেরত চেয়ে লাইভ, সেই নারীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য
সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হুথিদের হামলা
লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হুথিদের হামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত