মহাসড়কে পড়ে ছিল দুই বন্ধুর লাশ

কুমিল্লা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৩, ১৯:৫৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৯:৫৭

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় রতনপুর এলাকার সড়ক থেকে দুই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সঙ্গে একটি মোটরসাইকেলও ছিল। শুক্রবার (৭ এপ্রিল) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া।

তিনি বলেন, দুই তরুণ একটি মোটরসাইকেলে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতে চালিয়ে কোনও গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে যে গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল, সেটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতরা হলেন- লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় গ্রামের হুমায়ুন কবিরের একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুন (১৪) ও চন্ডীপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)। এর মধ্যে আবদুল্লাহ আল মামুন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা দুজনই বন্ধু।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক