ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে: শাহরিয়ার আলম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ২১:২৩ আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২১:২৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির নেতৃত্বে গত এক দশকের বেশি সময় ধরে ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার মানুষের সহায়তা আমাদেরকে আমৃত্যু বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছে।’

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল সোয়া ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় সীমান্তের শূন্যরেখায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘এশিয়ান কনফ্লুয়েন্স (সিভিল সোসাইটি) পূর্ব ভারতের রাজ্যগুলোতে কাজ করে তাদের আমন্ত্রণে আগরতলা যাচ্ছি। আগরতলার পলো টাওয়ার হোটেলে একটি সভা হবে। সভায় ভারতের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকার কথা রয়েছে। সভায় এই অঞ্চল দিয়ে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, মানুষের যাতায়াতের সুবিধার বিষয়ে আলোচনা করবো। তাছাড়া রেল যোগাযোগ, সড়ক যোগাযোগে বিনিয়োগ হচ্ছে এগুলো আপডেট করবো। সামনের দিনে আরও কিছু কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের বাজার তৈরি হয়েছে। তাদের ক্রমবর্ধমান উন্নতি হচ্ছে। এটাকে আমাদের বাজারের সঙ্গে সম্পৃক্ত করতে চাই। এ জন্য কানেক্টিভিটির কোনও বিকল্প নেই। এ পর্যন্ত দুই পক্ষের সরকার যতটুকু করেছে এটা কতটুকু প্রভাব ফেলেছে, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিনে কাজ করা। এমন একটি ধারণা নিয়ে যাচ্ছি।’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আপত্তির কারণে আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণকাজ ছয় বছর ধরে বন্ধ থাকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে আপডেট আছে। শিগগিরই দেখবেন।’

মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন নাঈম রাজ্জাক এমপি, সহকারী পররাষ্ট্র সচিব শহিদুল হক, আল আমিনুল ইমাম, পরিচালক স্টেট মিনিস্টার অফিস।

/এফআর/
সম্পর্কিত
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
সর্বশেষ খবর
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ, দায়িত্বে ডেভিড বুন 
বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ, দায়িত্বে ডেভিড বুন 
ভালো খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ
ভালো খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ
‘২ কোটি দেন, সব সই করে দেবো’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল
‘২ কোটি দেন, সব সই করে দেবো’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!