এক হাতে ইফতার অন্য হাতে যানবাহন নিয়ন্ত্রণ

চট্টগ্রাম প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ১৬:৫২আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৬:৫২

কয়েকদিন ধরে চৈত্রের কাঠফাটা গরম। এর মধ্যে রমজানের শেষের দিকে যানবাহনের চাপে অতিব্যস্ত হয়ে উঠেছে বন্দর নগর চট্টগ্রাম। বিশেষ করে ঈদকে ঘিরে চট্টগ্রামের ১৫টি উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ নগরে আসছেন কেনাকাটার জন্য। এ কারণে সড়কজুড়ে যানবাহন বেড়েছে। এ ব্যস্ততা আরও বেশি বাড়ে ইফতারের আগ মুহূর্তে। তাই যানবাহনের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে সড়কে দায়িত্বরত ট্রাফিক সদস্যদের। এমনকি যানবাহনের চাপ সামাল দিতে গিয়ে পড়ে যায় আজান। তাই এক হাতে ইফতার অন্য হাতে যানবাহন নিয়ন্ত্রণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সদস্যরা।

বুধবার (১২ এপ্রিল) নগরের প্রবর্তক মোড়ে দেখা গেছে চতুর্মুখী সড়কে যানবাহনের দীর্ঘ চাপ। এ চাপ সামলাতে গিয়ে সড়কেই ইফতার করতে হয়েছে সেখানে দায়িত্বরত সব ট্রাফিক সদস্যকে। এর মধ্যে কেউ কেউ এক হাতে ইফতার অন্য হাতে সামলাচ্ছেন যানবাহন।

সড়কে এভাবে দায়িত্বরত ট্রাফিক সদস্য সাহাবুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইফতারের আগ মুহূর্তে সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। সবার তাড়া থাকে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে ইফতার করা। এ সময় যানবাহনের চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। তাই গাড়ি চাপ সামলাতে গিয়ে ইফতারের সময় হয়ে যায়। এ কারণে এক হাতে ইফতার অন্য হাতে যানবাহন নিয়ন্ত্রণ করতে হয়।’

এক হাতে ইফতার অন্য হাতে যানবাহন নিয়ন্ত্রণ

নগরের প্রবর্তক এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) উত্তম দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজানে নগরে যানবাহনের চাপ বেশি থাকে। ট্রাফিক সদস্যরা কোথায় দুই শিফটে আবার কোথাও তিন শিফটে দায়িত্ব পালন করেন। এর মধ্যে সকাল ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এক শিফট। দুপুর আড়াইটা থেকে রাত ১২ পর্যন্ত আরেক শিফটে দায়িত্ব পালন করেন ট্রাফিক সদস্যরা। রমজানে মার্কেট কেন্দ্রিক ভিড় বেড়েছে। এ কারনে বিভিন্ন বিপণিবিতান কেন্দ্রিক ট্রাফিক সদস্যদের ডিউটি রাত ৯টা থেকে শুরু হয়ে যতক্ষণ মার্কেট খোলা থাকে ততক্ষণ দায়িত্ব পালন করেন।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চৈত্রের দাবদাহে পথে একটু থাকলেই নাভিশ্বাসে ওঠে। সেখানে ট্রাফিক সদস্যরা সারাদিন রোজা রেখে রোদ, বৃষ্টি, ধোঁয়া, ধুলাবালি আর উচ্চ শব্দ নিয়ে সড়কে দায়িত্ব পালন করেন। অথচ সারাদিন রোজা রাখার পরও সড়কে যানবাহন থাকলে দেখা যায় এক হাতে ইফতার অন্য হাতে যানবাহন নিয়ন্ত্রণ করছে। যানজটমুক্ত নগর উপহার দিতে ট্রাফিক পুলিশের চেষ্টার যেন কমতি নেই।’

/এফআর/
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
সর্বশেষ খবর
দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: স্থানীয় সরকারমন্ত্রী
দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: স্থানীয় সরকারমন্ত্রী
১১ গোলের ম্যাচে চীনের কাছে বাংলাদেশের হার
১১ গোলের ম্যাচে চীনের কাছে বাংলাদেশের হার
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, প্রশ্ন রিজভীর
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, প্রশ্ন রিজভীর
লেবাননে ইসরায়েলি হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ১১
লেবাননে ইসরায়েলি হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ১১
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন