জুমার নামাজের লাইনে দাঁড়ানো নিয়ে বাগবিতণ্ডা, মারধরে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ মে ২০২৩, ১৯:০৫আপডেট : ০৫ মে ২০২৩, ১৯:০৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডার পর কিল-ঘুষিতে সিজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ মে) উপজেলার পৌর এলাকার আলমনগরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।

নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, নবীনগর উপজেলার আলমনগরের শাহ আলমের সঙ্গে একই এলাকার সিজল মিয়ার বিরোধ ছিল। আজ জুমার নামাজের সময় লাইনে দাঁড়ানো নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। নামাজ শেষে দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। এতে সিজল মিয়া আহত হন। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এ বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী