তাবলিগ জামাতে আসা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
২১ মে ২০২৩, ১৫:৪২আপডেট : ২১ মে ২০২৩, ১৫:৫২

নোয়াখালীর বেগমগঞ্জে তাবলিগ জামাতে আসা মাহাদী হাসান (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বোখারী জামে মসজিদ সংলগ্ন একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মাহাদী কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার উত্তর বড়বিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মাহাদীসহ ১৪ জনের তাবলিগ জামাতের একটি দল দেশের বিভিন্ন স্থান হয়ে বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বোখারী জামে মসজিদে আসেন। রবিবার ভোরে মসজিদের পাশে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহাদীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে যায়। 

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম