কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ১৯:১৪আপডেট : ০৬ জুন ২০২৩, ১৯:১৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।  

মঙ্গলবার (০৬ জুন) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের সীমান্ত পিলার-২০৩৪/৪/এস এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক আহসান উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন কসবা উপজেলার ধ্বজনগর গ্রামের নূর আলী ভূঁইয়ার ছেলে আরজাল আলী ভূঁইয়া (৫৪) এবং লোকমান ভূঁইয়ার ছেলে ইকবাল হোসেন ভূঁইয়া (৪০)। এ ঘটনার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘সকালে ধ্বজনগর গ্রামের সীমান্তের কাছে গরু নিয়ে যান দুই বাংলাদেশি কৃষক। এ সময় বিএসএফ বাংলাদেশের সীমান্তে ঢুকে গ্রামবাসীকে বাধা দেয়। বাংলাদেশে প্রবেশ করে বাধা দেওয়ার কারণ জানতে চান গ্রামবাসী। এ নিয়ে বিএসএফের সঙ্গে গ্রামবাসীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দুই কৃষক আহত হন।’

বিজিবি কর্মকর্তা আশিক আহসান উল্লাহ বলেন, ‘ওই দুই কৃষক সীমান্তের সীমারেখার পাশে গরু চড়াচ্ছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে গুলিবিদ্ধ দুই কৃষক আশঙ্কামুক্ত।’ 

বিষয়টি নিয়ে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে উল্লেখ করে আশিক আহসান বলেন, ‘এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে বিজিবি। তাদের কাছে গুলি ছোড়ার কারণ জানতে চেয়েছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের