মুচলেকা দিয়ে পালানো তারেক রহমান বলে টাকার অভাব হবে না: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ১৯:৩৩আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৯:৩৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিলেন, মানি ইজ নো প্রবলেম- টাকা কোনও সমস্যা না। আর আজ লন্ডনে বসে তার পলাতক ছেলে তারেক রহমান গতকাল স্কাইপিতে বলেছে, টাকার কোনও সমস্যা নেই। তারেক রহমান ১৬ বছর আগে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে- আর রাজনীতি করবে না বলে। সেই তারেক রহমান এখন বলে, টাকার কোনও অভাব হবে না। আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাবো। তারেক রহমান বিএনপির নেতাকর্মীকে টাকার দম্ভ দেখাচ্ছে। এত টাকা কোথায় থেকে এলো? কোটি কোটি টাকা পাচার করেছে সে। তারেকের অর্থপাচারের কথা সারা দুনিয়ার মানুষ বোঝে। এই অপশক্তিকে রুখতে হবে।’

শনিবার (২২ জুলাই) বিকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভিসানীতি নিয়ে নিষেধাজ্ঞা আসবে বলে বঙ্গবন্ধু কন্যাকে ভয় দেখিয়েছে। শেখ হাসিনা বলেন, আমার দেশ আমি শেখ মুজিবের কন্যা। যত হুমকি আসে শেখ হাসিনা মাথা নত করবেন না, করতে পারেন না।’

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাদের চোখ শুকিয়ে গেছে, আন্দোলন হয় না। এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর? রমজানের ঈদের পর বলে কোরবানির ঈদ, কোরবানির পর বলে পরীক্ষার পর- এভাবে দেখতে দেখতে ১৪ বছর গেছে- আন্দোলন হবে কোন বছর।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ খান সোহেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বিএনপি সরকারের পতন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
রাষ্ট্র পরিচালনায় সরকারকে কঠিন বাস্তবতা মোকাবিলা করতে হচ্ছে: প্রধানমন্ত্রী
চা খেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
এনসিপির কনসার্ট ঘিরে যে নির্দেশনা দিলো পুলিশ 
এনসিপির কনসার্ট ঘিরে যে নির্দেশনা দিলো পুলিশ 
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ
শিক্ষাঙ্গনে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নিন্দা জানালো গণতান্ত্রিক ছাত্রজোট
শিক্ষাঙ্গনে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নিন্দা জানালো গণতান্ত্রিক ছাত্রজোট
সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস
সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে