মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

পাবনা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৩, ০২:৩০আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০২:৩০

পাবনা সদর উপজেলায় পুরনো মোটরসাইকেল কেনার পর কাগজপত্র নিয়ে বিরোধে রিকো (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিকো ছাতিয়ানি গ্রামের মো. ফারুকের ছেলে। তার নামে থানায় চাঁদাবাজি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ভোলার নামেও চাঁদাবাজি ও মাদকসহ চারটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ভোলার কাছ থেকে পুরোনো মোটরসাইকেল কেনেন রিকো। সেই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তাদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে ভোলা মোটরসাইকেলের কাগজপত্র রিকোকে দেওয়ার সময় তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ভোলার ছুরিকাঘাতে আহত হন রিকো। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, কয়েকদিন আগে মোটরসাইকেলের কাগজপত্র না দেওয়ায় ভোলাকে মারধর করেছিল রিকো। সে ঘটনায় ভোলা কোনও অভিযোগ করেনি। আজ কাগজপত্র দেওয়ার সময় আগে মারধরের বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ভোলার ছুরিকাঘাতে রিকোর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এলকে/এএম/
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি