৬ বস্তা ইয়াবা ও ক্রিস্টাল মেথ ফেলে পালালো পাচারকারীরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ২১:০৮আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২১:০৮

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবা ও পাঁচ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা খাল সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও আইসের এই বড় চালান উদ্ধার করা হয়।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে টেকনাফ-২ নম্বর বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির কক্সবাজারের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মো. জিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রামুর সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবীর, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী। 

কর্নেল জিল্লাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদের লেদা খাল এলাকায় নৌকায় অবস্থান নেয় টেকনাফ-২ বিজিবির আওতাধীন লেদা বিজিবির একটি বিশেষ টহল দল। কিছুক্ষণ পর পাচারকারীরা নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দলকে দেখে চোরাকারবারীরা নৌকা থেকে ঝাঁপ দিয়ে মিয়ানমারের জল সীমানায় পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া নৌকায় ছয়টি বস্তা থেকে পাঁচ লাখ পিস ইয়াবা ও পাঁচ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে থাকায় চোলাচালানটি ধরা পড়েছে। কোনও মাদক ব্যবসায়ী ও পাচারকারী ছাড় পাবে না। সীমান্তের যেসব পয়েন্ট দিয়ে মাদক পাচারের চেষ্টা চলছে, সেখানে টহল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে অপরাধ দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি আমরা। উদ্ধারকৃত মাদক ব্যাটালিয়ন দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের