স্কুলছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

নোয়াখালী প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ২২:২৯আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২২:৩১

নোয়াখালীর সুবর্ণচরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সহকারী শিক্ষক ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সোমবার (২২ আগস্ট) নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম স্বাক্ষরিত অফিস আদেশে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু জাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক (৪৫) মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকার বাসিন্দা।

জানা যায়, গত মঙ্গলবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঝাড়ু দেওয়ার সময় ওমর ফারুক ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। শিক্ষার্থী চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্কুল ত্যাগ করেন। পরে ঘটনা জানতে পেরে ছাত্রীর মা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম ও অন্যান্য শিক্ষকের উপস্থিতিতে মৌখিকভাবে জানিয়ে এর বিচার দাবি করেন। 

ছাত্রীর বাবা বলেন, ‘আমরা ওই শিক্ষকের উপযুক্ত বিচার চাই।’

ছাত্রীর মা বলেন, ‘আমি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানিয়েছি। তারা উপযুক্ত বিচার করবেন বলেেআশ্বাস দিয়েছেন। একটি মহল বিষয়টিকে ধামাচাপা দিতে আমাদের হুমকি দিচ্ছে। কোনো কিছুতেই আমরা পিছপা হবো না। আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে তার উপযুক্ত বিচার চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম বলেন, ‘বিদ্যালয়ের নীতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করায় শিক্ষক ওমর ফারুকের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করেছি। সেই পরিপ্রেক্ষিতে উক্ত শিক্ষককে সময়িক বরখাস্ত করা হয়েছে।’

অভিযুক্ত শিক্ষক ওমর ফারুককে একাধিকবার মোবাইলে কল করলেও তা বন্ধ পাওয়া যায়। 

/আরআর/
সম্পর্কিত
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
দায়িত্ব পালনকালে মারামারি করে বরখাস্ত ২ ট্রাফিক কনস্টেবল
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের