গাঁজা সেবনে বাধা দেওয়ায় ইউনিয়নের মেম্বারকে হত্যার অভিযোগ 

কুমিল্লা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৩, ১৯:২৮আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২০:০০

কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে ইউনিয়নের শ্রীয়াং গ্রামের শ্রীয়াং বাজারে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল কাশেম (৫৫)। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীয়াং গ্রামের ইছহাক মিয়ার ছেলে মো. আবুল কাশেম (৫৫)।

মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, আবুল কাশেম ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। শুনেছি, গাঁজা সেবনের সময় বাধা দেওয়াতে বাজারেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। এখনই বলা যাচ্ছে না কে বা কারা হামলা করেছে। 

লাকসাম থানার ওসি মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনা শুনেছি। স্থানীয় রাজিব নামের একটা ছেলে এ ঘটনায় জড়িত বলে জানতে পেরেছি। এরপরও ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জেনে বলা যাবে। সুরতহাল প্রতিবেদনের পর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী