নোয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

নোয়াখালী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মোশারফ হোসেন (৪৩) নামে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত. শামসুল হুদার ছেলে মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত মোশারফ হোসেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত. মোহাম্মদ মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। এর আগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল।

জানা গেছে, বুধবার ভোরে মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের বসতঘরে চুরি করতে দুই জন অজ্ঞাত লোক দরজার নিচের মাটিতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় সাইফুদ্দিনের পরিবারের লোকজন সেনবাগে তাদের আত্মীয়ের বাড়িতে ছিলেন। তাদের ঘরে আওয়াজ শুনে পাশের ঘরে থাকা ফুফাতো ভাই জুনায়েদ সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে ফোন করলে তিনি ঘরের সামনে আসেন। বিষয়টি টের পেয়ে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও মোশারফ হোসেন আটকা পড়ে।

পালিয়ে যাওয়া চোরকে ধাওয়া করলে সে মিজানের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। মিজানের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে মোশাররফকে বেঁধে গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ সকালে নিহতের লাশ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি