আছিব ব্রাদার্সের চা ব্যবসার লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৭

চা ব্যবসার লাইসেন্সের শর্ত ভঙ্গ করে বেআইনিভাবে চা ব্লেন্ডিং ও মোড়কজাতকরণ এবং বিক্রয় ও বিপণন করায় আছিব ব্রাদার্সের খুচরা-পাইকারি (নম্বর-১১০০৪০৪৭) এবং ব্লেন্ডার (নম্বর-১৩০০৭২০০) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ চা বোর্ড। সোমবার (১৮ সেপ্টেম্বর) চিঠি দিয়ে লাইসেন্স বাতিল সংক্রান্ত আদেশ দিয়েছে চা বোর্ড।

চা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ থেকে ১২ সেপ্টেম্বর বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত সীতাকুণ্ড উপজেলার বানুবাজার এলাকায় এবং আগ্রাবাদ বেপারি পাড়ায় আছিব ব্রাদার্সের চায়ের গুদামে অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটির গুদামে সাড়ে চার টন মেয়াদোত্তীর্ণ, দুর্গন্ধযুক্ত ও জমাটবাধা খণ্ড খণ্ড এবং ছত্রাক মিশ্রিত পচা চা জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এসব চা ধ্বংস করা হয়।

অভিযানে দেখা যায়, চা বোর্ডের খুচরা-পাইকারি লাইসেন্স প্রাপ্তির ৩ নম্বর শর্ত এবং ব্লেন্ডার লাইসেন্স প্রাপ্তির ২ ও ৩ নম্বর শর্ত লঙ্ঘন করে আছিব ব্রাদার্স পচা ও দুর্গন্ধযুক্ত চা ব্লেন্ডিং করে Tea 24 Black Tea এবং Boom Boom Tea 24 নামে বিক্রি ও সরবরাহ করছিল। চা ব্যবসার শর্ত ভঙ্গ করে দীর্ঘদিন ধরে আছিব ব্রাদার্স এসব মেয়াদোত্তীর্ণ চা গুদামজাত এবং ব্লেন্ডিং করে নিজস্ব নামে বাজারজাত করছিল। এসব চা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চা ব্যবসার অনিয়ম বন্ধে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে চা বোর্ড। 

/এএম/
সম্পর্কিত
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
চট্টগ্রামে গণপরিবহন সংকট: বিআরটিসির ৭২ বাস থাকলেও সেবা পাচ্ছে না নগরবাসী 
সর্বশেষ খবর
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক