‘এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই, আমরা আন্দোলন করবো’

ফেনী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। সরকার অবৈধ। তারা দিনের ভোট রাতে বাক্সে ভরে ক্ষমতায় বসে আছে। জনগণের জানমাল অক্ষুণ্ণ রেখে আমরা আন্দোলন করবো। আমরা রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য কাজ করে যাবো।’

সোমবার (১৮ সেপ্টেম্বর) এশার নামাজের পর ফেনীর মিজান ময়দানে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।  

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচন কমিশনারের পদত্যাগ ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় চরমোনাই পীর বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করে আসছি।’

চরমোনাই পীর মুফতি বলেন, ‘এই সরকার সবসময় উন্নয়নের দোহাই দিচ্ছে। এতো উন্নয়ন করলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে অনীহা কেন? ক্ষমতায় টিকে থাকতে লাখ লাখ মানুষকে কারাবন্দি করেছেন। ভালো কাজ করলে জনগণ ভোট দেবে তাতে আমাদের কোনও অসুবিধা নেই। বারবার টালবাহানা করে কেন আগুন জ্বালাচ্ছেন। তাদের অধীনে আরেকটি নির্বাচন মানে সম্পূর্ণ ধোঁকাবাজি ও অযৌক্তিক কথা।’

তিনি আরও বলেন, ‘আজকে তাদের নেতাকর্মীরাও উন্নয়নের কথা বলে বলে মুখে ফেনা তুলছে। আমরা তো দেখেছি কী উন্নয়ন হয়েছে। এই সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে। প্রতিটি নাগরিকের মাথার ওপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় করেছে।’

সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়ার পরিচালনায় এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম।

/এফআর/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি