বিএনপির রোডমার্চ থেকে ৩০ নেতাকর্মীর মোবাইল চুরি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮

বিএনপির তারুণ্যের রোডমার্চ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় পথসভাস্থল থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ কমপক্ষে ৩০ নেতাকর্মীর মোবাইল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা চোরাই সিন্ডিকেটসহ আওয়ামী লীগের কর্মীদেরকে দায়ী করেন।

মোবাইল হারানো নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির তারুণ্যের রোডমার্চ যাত্রাটি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিশ্বরোডে এসে পৌঁছার কথা ছিল। এর আগেই সকাল থেকে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে বিশ্বরোড মোড়ে হোটেল লাল শালুকের সামনে পথসভা স্থলে এসে জড়ো হন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একে একে বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহর আসে। এ সময় বিএনপির নেতাকর্মীরা হুমড়ি খেয়ে তাদের স্বাগত জানান। এই ফাঁকে চোরেরা অনেকের পকেট মোবাইল ফোন নিয়ে যায়।

মোবাইল নিয়ে যাওয়া যুবদল নেতা সাকায়েত উল্লাহ বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাই যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আমরা ওনাকে স্বাগত জানাতে যাই। সেখানে প্রচুর ভিড় হয়েছিল। এর এক ফাঁকে মোবাইলটি চুরি হয়ে গেছে। এখানে নেতাকর্মীরা ছাড়াও কিছু চোর প্রবেশ করছে। তারাই সুযোগ বুঝে নিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া থেকে আসা ছাত্রদল নেতা হোসাইন মাহমুদ শোখন বলেন, এখানে তৃতীয় পক্ষ কেউ মোবাইল চুরি করতে এসেছে। কিছু মোবাইল আবার আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা চুরি করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কেননা  আমাদের মোবাইলগুলোতে তথ্য উপাত্ত রয়েছে। সে জন্য ছাত্রলীগের নেতারা মোবাইল চুরি করে থাকতে পারে।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেজান মাহমুদ তুষার বলেন, আজকে এখানে আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল ভাই এসেছেন। তখন সেখানে মানুষের ধাক্কাধাক্কি লেগে যায়। ভালো মানুষের মাঝেও কিছু চোর থাকে। এর মাঝখান থেকে আমাদের জেলা বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ভাইয়ের মোবাইলটিও চুরি হয়। এ ছাড়া কমপক্ষে ৩০টির বেশি মোবাইল চুরি হয়েছে বলে জানতে পেরেছি।

মোবাইল ফোন বন্ধ থাকায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অপর সদস্য ও সাবেক জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, একটি চোরাই সিন্ডিকেট এই ফোনগুলো চুরি করেছে।

এ বিষয়ে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ কোনও লিখিত অভিযোগ করেনি।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি