পানছড়িতে বিজিবির সদস্যদের ওপর হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫২

খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৪টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় পাঁচ বিজিবি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার পানছড়ির লোগাং ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের দুই পাহাড়ি আরোহীকে তল্লাশি করে। এ সময় তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে সাড়ে ১২ লাখ টাকা জব্দ করা হয়। এই টাকার বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি আটক ব্যক্তিরা।

আটক ব্যক্তিদেরসহ জব্দ করা টাকা পানছড়ি থানায় হস্তান্তরের জন্য নেওয়ার পথে পূজগাং বাজার এলাকায় বিজিবি সদস্যদের গাড়ি আটকে তাদের ওপর হামলা চালিয়ে টাকা ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায় উচ্ছৃঙ্খল পাহাড়ি নারী ও পুরুষরা।

পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। অতিরিক্ত বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই) অনীক কুমার দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। টিম ফিরে এলে বিস্তারিত জানা যাবে। বিজিবি মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এনএআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম