শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সাবেক সেনা কর্মকর্তা ও তার স্ত্রীসহ ৩ জন নিহত

ফেনী প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাবেক সেনা কর্মকর্তাসহ সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮), সিএনজি অটোরিকশা চালক মনা মিয়া (৩০)। তাদের লাশ ফেনী সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। 

মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন ।

নিহতের ভাই ও ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মীরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা নিহত হন।

সাদেক হোসেন আরও বলেন, বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি সিএনজি অটোরিশাটিকে চাপা দেয়।

ফেনী সদর হাসপাতালে চিকিৎসক  রুহুল মহসিন শুভ জানান,  হাসপাতাল আনার আগেই তারা মারা গেছেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি