অন্ধকার নয়, দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ১৮:২৯ আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৯:১৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশের জনগণ আর অন্ধকারে যেতে চায় না। দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। যারা বাংলাদেশকে অচল করার চেষ্টা করেছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

রবিবার (৮ অক্টোবর) বিকালে নোয়াখালীর চাটখিল থানার নবনির্মিত ব্যারাক ও কনফারেন্স কক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জনগণ যাদের সঙ্গে নেই তারা যতই আস্ফালন করুক, যতই কিছু করুক, কিছুই পাবে না। কারণ, জনগণের শক্তিই হলো আসল শক্তি।’

বিএনপি ঘোষিত আন্দোলন কর্মসূচি নিয়ে সরকার ভীত নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা ৯০ দিন টানা জ্বালাও পোড়াও করে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। জনগণ আর অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না। দেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। সংবিধান অনুযায়ী চলবে দেশ।’

পুলিশ বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে পুলিশ। বিগত ১০ বছরে পুলিশ বাহিনীতে অনেক পরিবর্তন হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে এ বাহিনী।’

এ সময় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন উপস্থিত ছিলেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
আ.লীগের লোকেরা আপনাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল: হিন্দুদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত