আগামীকাল দোহাজারী-কক্সবাজার রেললাইন পরিদর্শন করবেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০২৩, ১০:১৮ আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১০:১৮

আগামী ১২ নভেম্বর বহুল প্রতীক্ষিত দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন করা হবে। এর মধ্যে দিয়ে রেল যোগাযোগে যুক্ত হবে পর্যটন নগরী কক্সবাজার জেলাও। ইতোমধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ শেষ হয়েছে।

আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) নির্মাণাধীন এ রেললাইন পরিদর্শন করবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এ প্রকল্পের পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ চলমান। ইতোমধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত পুরো রেললাইন দৃশ্যমান হয়েছে। এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত এ রেললাইন। কিছু স্টেশন নির্মাণের কাজ চলমান আছে। বর্তমানে প্রকল্পের অগ্রগতি ৯২ শতাংশ। আগামীকাল সোমবার রেলমন্ত্রী এ রেললাইন পরিদর্শন করবেন। এজন্য তার আজ রবিবার চট্টগ্রামে আসার কথা রয়েছে।’

এদিকে, রেলমন্ত্রীর সফরসূচিতে দেখা যায়, রবিবার বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসবেন রেলমন্ত্রী। সিআরবিস্থ রেলওয়ে রেস্ট হাউজে তিনি রাত্রিযাপন করবেন। এরপর সোমবার সকাল সাড়ে ৮টায় কালুরঘাট রেলসেতুর সংস্কার কাজ সরেজমিন পরিদর্শন করবেন। সকাল সাড়ে ১০টায় দোহাজারী রেলওয়ে স্টেশনে উপস্থিত হবেন মন্ত্রী। এরপর দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন ট্রলিযোগে সরেজমিন পরিদর্শন করবেন। বিকেল ৪টায় কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে সেটি পরিদর্শনের কথা রয়েছে। 

প্রকল্প পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ‘দোহাজারী-কক্সবাজার রেললাইন এখন পুরোপুরি দৃশ্যমান। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ রেললাইন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। এর আগে কয়েকবার পরীক্ষামূলক ট্রেন চালিয়ে আমরা দেখব কোথাও কোনও ত্রুটি আছে কিনা। পুরো প্রকল্পের অগ্রগতি ৯২ শতাংশ। স্টেশন ও সড়কের যে কাজ বাকি আছে সেগুলো কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে।’

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার।

শুরুতেই এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৮৫২ কোটি টাকা। ২০১৬ সালে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। এতে অর্থায়ন করেছে এশিয়ান ব্যাংক ও বাংলাদেশ সরকার। এটি সরকারের অগ্রাধিকার (ফাস্ট ট্র্যাক) প্রকল্পের অন্তর্ভুক্ত।

/কেএইচটি/
সম্পর্কিত
ভারত থেকে কেনা রেলের ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে, করা হবে পরীক্ষা
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৮ রেলকোচ, আছে এসি স্লিপারও
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক